জিইউপিইউএস গোয়ালন্দে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভুমিকা পালন করছে
গোয়ালন্দ
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং একে সংক্ষে
পে জিইউপিইউএস নামে ডাকা হয়। জিইউপিইউএস প্রতিবন্ধী ব্যক্তিদের একটি স্ব-সংগঠন।
সংগঠনটি
প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। ০১
জানুয়ারি ২০১৩ তারিখে ৩৫৬ জন প্রতিবন্ধী ব্যক্তি
দ্বারা সমাজের সর্বস্তরের জনগণের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূল স্রতধারায় সম্পৃক্তকরণ, অধিকার আদায়, পারস্পরিক সহযোগিতা ও অসহায় ব্যক্তিদের
সহায়তা প্রদানের নিমিত্তে মোঃ রতন শেখ, মোঃ মোন্নাব শেখ মোঃ সিদ্দিক সরদার মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইউনুস খা প্রমুখ এর
নেতৃত্বে, দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান নুরু মন্ডল ও মোঃ আমজাত
হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জিইউপিইউএস
প্রতিষ্ঠিত হয়।
এটি
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিশ্বের দ্বিতীয় দ্রুততম প্রবাহিত পদ্মা নদীর তীরে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত। ফলে এই এলাকার প্রতিবন্ধী
ব্যক্তিসহ হতদরিদ্র লোক অত্যন্ত মানবতার জীবনযাপন করে। জিইউপিইউএস প্রতিবন্ধী ব্যক্তি এবং নদী ভাঙন ও বন্যার মতো
প্রাকৃতিক দুর্যোগগ্রস্থ্য ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন, ত্রাণ বিতরণ, সহায়ক উপকরণ প্রদান ও
স্থানীয় পর্যায়ে ইউএনসিআরপিডিসহ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থসংশ্লিষ্ট আইন বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করে। জিইউপিইউএস এর মাধ্যমে এই
পর্যন্ত মোট ২৪৬৫ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ
মোট ৩৫০০ জন ব্যক্তি উপকৃত
হয়েছে।
জিইউপিইউএস
প্রতিবন্ধী ব্যক্তিদের চিত্তবিনোদনের জন্য প্রতিবছর ব্যতিক্রমধর্মী বল খেলা আয়োজন
করে থাকে যা হাজারো জনতা
উপভোগ করে।
জিইউপিইউএস
স্থানীয় সরকারকে উন্নয়নমূলক কাজে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে থাকে।
সর্বোপরি
একটি একীভূত প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব সমাজ ব্যবস্থা, স্থানীয় সরকার বিনির্মাণ, অসহায়দের সহায়তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের
আর্থসামাজিক উন্নয়নকল্পে জিইউপিইউএস কাজ করছে। জিইউপিইউএস এর উন্নয়নমূলক কর্মকাণ্ডে
সকলকে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টরা উদাত্ত
আহ্বান জানাচ্ছে।





দোয়া ও ভালোবাসা রইলো
উত্তরমুছুন