Subscribe Us

ads header

Breaking News

গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ



ডেস্ক রিপোর্ট 

গত ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (জিইউপিইউএস) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। মানবিক সংগঠন সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ তাইজদ্দিন সাহেবের সহযোগিতায় এই মহতী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে আনন্দের সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এ আয়োজন করা হয়। ঈদ উপহার বিতরণ কার্যক্রমটি গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল প্রতিবন্ধী ব্যক্তি, সংগঠক, জিইউপিইউএস-এর প্রধান সমন্বয়কারী ও চ্যানেল দৃষ্টি’র সম্পাদক মোহাম্মাদ রকিবুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হালিম শেখ, সাংগঠনিক সম্পাদক ইউনুচ খাঁসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মাদ রকিবুল ইসলাম বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। পবিত্র রমজান মাসে আমরা মহান আল্লাহ তা’আলার নিকট মোহাম্মদ তাইজদ্দিন সাহেবের সুস্থতার জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ জানাই।’

পরে ২০ জন দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

চ্যানেল দৃষ্টির পক্ষ থেকে এই মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কোন মন্তব্য নেই