Subscribe Us

ads header

Breaking News

দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফিজিও থেরাপী প্রদান


 

ডেস্ক রিপোর্ট

দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

 গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোজ রবিবার গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (জিইউপিইউএস) কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রাজবাড়ী এর সহযোগিতায় নিজ কার্যালয়ে গোয়ালন্দ উপজেলার দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফিজিও থেরাপি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও চিকিৎসক হিসেবে উপস্থিত থাকেন - রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রাপ্ত চিকিৎসক ডা. নাসির উদ্দিন আহমেদ। কর্মসূচিটি উদ্বোধন করেন - মোস্তফা মেটাল এর নির্বাহী পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক- জনাব সেলিম মুন্সি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জিইউপিইউএস এর সভাপতি- মোঃ রতন শেখ ও সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক- মোঃ মোন্নাব হোসেন। আজ ২৪০ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ অসহায় ও দুস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফিজিও থেরাপি প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই