Subscribe Us

ads header

Breaking News

প্রতিবন্ধী ব্যক্তিদের ফুলেল সংবর্ধনায় সিক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী- “আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম”

 প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার


২৮ ফেব্রুয়ারি ২০২৬,

২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী জেলা প্রতিবন্ধী ব্যক্তিগণ গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃত্বে মাননীয় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে ফুলের তোড়া ও মানপত্র প্রদান করেন। এ সময় গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা তাঁদের প্রিয় নেতাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রতন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোন্নাব শেখ, প্রধান সমন্বয়কারী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি মোঃ রকিবুল ইসলাম, জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, শিমুল সরদার, মোঃ হালিম শেখ, সাহেদ মন্ডল, ইউনুস খা, আব্দুল খালেক, রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এ সময় মাননীয় প্রতিমন্ত্রী সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ; তাঁদের উন্নয়ন ও ক্ষমতায়নে তাঁর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি মানবিক মূল্যবোধভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ বিষয়ে তাঁর পরিবারও সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি জানান। শিগগিরই বিস্তারিত আলোচনার মাধ্যমে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও দাবি তুলে ধরার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ লংমার্চ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের এই শুভেচ্ছা ও সংবর্ধনা কর্মসূচি রাজবাড়ী জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে এবং মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রত্যয়ে নতুন আশাবাদের সঞ্চার করে।


কোন মন্তব্য নেই