Subscribe Us

ads header

Breaking News

এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হলো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যতিক্রমধর্মী বল খেলা

স্টাফ রিপোর্ট


পায়ে নয় হাতে বল পায়ে লাগলে হ্যান্ডবল
এই পদ্ধতিতে এই প্রথম আনুষ্ঠিনক ভাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের প্রীতি বল ম্যাচ। বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রাজবাড়ী উদ্যোগে, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল এর তত্বাবধানে ও সহযোগীতায় গোয়ালন্দ সরকারি কলেজ মাঠ প্রাজ্ঞনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।
এটি ছিলো একটি ভিন্নধর্মী বল খেলা। সধারণত আমরা জানি পায়ে পায়ে বল হাতে লাগলে হ্যান্ডবল এবং হ্যান্ডবল হলে বল আবার ট্রিট দিতে হয়। কিন্তু এখানে তার উল্টো নিয়ম। এই খেলার বিশেষত্ব হচ্ছে হাতে হাতে বল পায়ে লাগলেই হ্যান্ড বল। বল যখন পায়ে লাগবে তখনই তা হ্যান্ডবল হয়ে যাবে।
বল খেলায় অংশগ্রহণ করে মোঃ রতন শেখ নেতৃত্বে সবুজ দল ও মোঃ মুনহাব শেখ নেতৃত্বে নীল দল। দুই দলে এগারো জন খেলোয়ার থাকে এবং তারা সবাই শারীরিক প্রতিবন্ধকতার স্বীকার। তাদের বয়স বাইশ থেকে ষাট। দুই দলের মধ্যে তমুল প্রতিযোগীতা দেয়া যায়।
খেলাটি দেখতে আসে প্রায় সহস্রাধিক দর্শক। সকলের মধ্যে প্রফুল্যতা বিরাজ করে। অনেকেই বলে খেলাটি আমাদেরকে অন্যরকম আনন্দ দিয়েছে। এক আইনজীবী বলেন খেলাটি যে বা যাহারা আয়োজন করেছে নিঃসন্দেহে তাহারা মহৎ মনের অধিকারী। খেলাটি খুবই উপভোগ্য। আমাদের সকলেরই এদের পাশে দাড়ানো প্রয়োজন।
খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক, খেলার প্রধান পৃষ্ঠপোষক- নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান- এবিএম নূরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজিক জীবনযাত্রা বিষয়ক গবেষক, চ্যানেল দৃষ্টির উদ্যোক্তা ও ভারপ্রাপ্ত সম্প্রাদক মোঃ রকিবুল ইসলাম, প্রতিবন্ধী ব্যক্তিদের তরুণ নেতা আরিফুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই