Subscribe Us

ads header

Breaking News

পিছিয়ে পড়া মানুষদের সামনে নিয়ে আশার লক্ষ্যে রাজবাড়ীতে নতুন সংগঠনের সুচনা

 স্টাপ রিপোটার

গত ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ রোজ শুক্রবার বিকাল তিনটায় এক ঝাঁক সাদামনের মানুষ সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিদের সামনের দিকে এগিয়ে আনার লক্ষ্যে একত্রিত হয়। জনাব অশোক রয়ের সভাপতিত্বে  পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সভায় রাজবাড়ী ফরিদপুর জেলায় প্রতিবন্ধী দুস্থ্য মানুষেরআর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন দিক আলোচনা করা হয়। বিগত দিনে অনেক সংগঠন গড়ে উঠেছে অনেক উন্নয়ন ধর্মী কার্য সম্পাদন হয়েছে। কিন্তু তা দীর্ঘ মেয়াদী ফলপ্রসু হয় নি। তাই এসব অসহায় মানুষের পাশ্বে দাড়াতেই নিজেদের আর্থসামাজিক উন্নয়ন অধিকার প্রতিষ্ঠাকল্পে নতুন করে এরা যাত্রা শুরু করে। অনুষ্ঠানে জনাব অশোক রয় বলেন প্রতিবন্ধীদের পাশ্বে দাড়ানো তাদের জন্য কিছু করা ভাগ্যের ব্যাপার। এতে মহান স্রষ্ঠাও খুশি হন। বাংলাদেশ একটি সম্পৃতি বন্ধন দেশ। এখানে বৈষম্যতা কারও কাম্য নহে।

উক্ত সভার উদ্যোক্তা মোঃ মমতাজ উদ্দিন বলেন; বিগত দিনে রাজবাড়ীতে অনেক সংগঠন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করেছে। কিন্তু প্রকল্প শেষে তাদের কার্যক্রম আর দেখা যায় না। আমরা সবাই মিলে এমন একটি সংগঠন গড়তে চাই সেখানে সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে সকলের উন্নয়ন সাধিত হবে।

নাজমা হক বলেন অসহাদের জন্য কিছু করা ভাগ্যের বিষয়। আমাদের সার্বিক সহযোগীতা সবসময় থাকবে।

পরবর্তীতে ফারজানা ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; বাংলাদেশ গ্রাম পুলিশের সভাপতি তারেক হাসান, মোঃ উজ্জল খান; চ্যানেল দৃষ্টির ভারপ্রাপ্ত সম্পাদক ও আহ্বায়ক মোঃ রকিবুল ইসলাম, সুমন পারভেজ, মাসুদ রানা, রোকনুজ্জামান, আখতার হোসেন আপন, মাসুদ রানা, খাদিজাতুল কুবরা, মোসাঃ হাসি, বিল্লাল হোসেন, দেলোয়ার, মজিদ খা মাহফুজুর রহমান সহ আরও অনেকে। সংগঠনটির প্রধান পৃষ্ঠোপোষক ফ্রান্সের প্রবাসি তারেক হাসান।

 

কোন মন্তব্য নেই